প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম

বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখা যাবে আজ । ছবি : সংগৃহীত
বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখা যাবে আজ । ছবি : সংগৃহীতবছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখা যাবে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে। ‘বিভার সুপারমুন’ নামে পরিচিত এই চাঁদ স্বাভাবিক পূর্ণিমার তুলনায় আকারে বড় ও বেশি উজ্জ্বল দেখাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিরল এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, মঙ্গলবার সূর্যাস্তের পর থেকেই আকাশে দেখা যাবে বিভার সুপারমুন। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এ সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে (পেরিজি) থাকা অবস্থায় পূর্ণিমা হলে তাকে সুপারমুন বলা হয়।
নাসার তথ্যমতে, আজকের সুপারমুন বছরের অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ পর্যন্ত বেশি উজ্জ্বল দেখাতে পারে। পূর্ণিমার চাঁদের কাছাকাছি আকাশে প্লেইয়াডিস বা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত তারাগুচ্ছও দেখা যেতে পারে।
কখন দেখা যাবে
মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর থেকেই আকাশে বিভার সুপারমুন দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ৮টা ৫৩ মিনিটে চাঁদ পূর্ণিমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। আবহাওয়া পরিষ্কার থাকলে দেশের বিভিন্ন স্থান থেকেই এ দৃশ্য উপভোগ করা সম্ভব।
সামনে আরও তিনটি সুপারমুন
নভেম্বরের এই বিভার সুপারমুনের পরও আগামী কয়েক মাসে আরও তিনটি সুপারমুন দেখা যাবে। সেগুলো দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ ২০২৬ সালের ২৪ ডিসেম্বর এবং ২০২৭ সালের ২২ জানুয়ারি ও ২০ ফেব্রুয়ারি।
জ্যোতির্বিজ্ঞানের এই বিশেষ দৃশ্য উপভোগ করতে দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন নেই। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যাবে সুপারমুন।
সময়ের আলো/এসকে