
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতসময় ও স্রোত তার আপন গতিতে চলে। কারও জন্য অপেক্ষা করে না। সময়ের পরিক্রমায় বর্তমান একসময় অতীতে পরিণত হয়, আর অতীতের উল্লেখযোগ্য ঘটনাগুলোই ঠাঁই পায় ইতিহাসের পাতায়। প্রতিদিনই পৃথিবীতে ঘটে নানা ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে জায়গা করে নিতে পারে না। ইতিহাস আমাদের অতীত সম্পর্কে জানতে, ভুল থেকে শিক্ষা নিতে এবং ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশনা পেতে সহায়তা করে। তাই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানা প্রয়োজন।
আজ শনিবার। নভেম্বর ২৮ তারিখ। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় একনজরে দেখে নেওয়া যাক।
ঘটনাবলি
১০৯৮ - সিরিয়ায় খ্রিস্টানদের হাতে ৭০ হাজার মুসলমান নিহত হন।
১৪৪৩ - সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।
১৫২০ - প্রথম ইউরোপিয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।
১৬৬০ - ইংল্যান্ডে রয়াল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৬৭৬ - ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পন্ডিচেরি বন্দর ফরাসিরা দখল করে নেয়।
১৮১৪ - কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।
১৮১৪ - লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।
১৮২১ - স্পেনের কাছ থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে।
১৯১২ - তুরস্কের কাছ থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬০ - মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৭১ - ইরানের তিনটি দ্বীপ আবু মুসা, তাম্বে বোযোর্গ ও তাম্বে কুচাক থেকে ব্রিটিশ দখলদার সেনারা চলে যাওয়ার পর ইরান ওই তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।
জন্ম
১১১৮ - প্রথম ম্যানুয়েল কম্নেনস, বাইজেন্টাইন সম্রাট।
১৬২৮ - জন বুনয়ান, ইংরেজ প্রচারক ও লেখক।
১৭৫৭ - উইলিয়াম ব্লেক, ইংরেজ কবি ও চিত্রকর।
১৭৯৩ - কার্ল জোনাস লাভ আল্মকভিস্ট, সুইডিশ কবি, সুরকার ও সমালোচক।
১৮২০ - ফ্রেডরিখ এঙ্গেলস, সমাজতাত্ত্বিক।
১৮৮০ - আলেকজান্ডার ব্লক, রাশিয়ান কবি ও নাট্যকার।
১৮৮১ - স্টিফান যেইগ, অস্ট্রিয়ান লেখক, নাট্যকার ও সাংবাদিক।
১৮৮৭ - আর্নেস্ট রহম, জার্মান সৈনিক ও সহ-প্রতিষ্ঠিত স্টুর্মাবটেইলুংয়ের।
১৮৯৪ - রসায়নবিদ ড. পুলিন বিহারী সরকার জন্মগ্রহণ করেন।
১৯০৭ - আলবার্তো মোরাভিয়া, ইতালীয় সাংবাদিক ও লেখক।
১৯৩১ - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৪৩ - রফিকুন নবী, খ্যাতনামা চিত্রকর, তিনি কার্টুনিস্ট।
১৯৫০ - রাসেল অ্যালান হাল্স, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
১৯৬২ - জন স্টুয়ার্ট, আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক।
১৯৬৭ - আন্না নিকলে স্মিথ, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
১৯৬৯ - নিক নাইট, সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
১৯৭৫ - তাকাশি শিমডা, জাপানি ফুটবলার।
১৯৭৭ - ফেবিও গ্রসও, ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৩ - নেলসন ভাল্ডে্য, প্যারাগুয়ের ফুটবলার।
১৯৮৭ - কারেন গিলান, স্কটিশ অভিনেত্রী।
মৃত্যু
১০৫৮ - পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জ।
১৬৮০ - গিয়ান লরেনযো বিরনিনি, ইতালিয়ান ভাস্কর ও পেইন্টার।
১৬৯৪ - মাৎসু বাসো, জাপানি কবি।
১৮৭০ - জন ফ্রেদেরিখ বাজিল, ফরাসি চিত্রশিল্পী ও সৈনিক।
১৯৩২ - অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু)।
১৯৪৫ - ডুইট এফ. ডেভিস, আমেরিকান টেনিস খেলোয়াড় ও রাজনীতিবিদ।
১৯৫৪ - এনরিকো ফের্মি, নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।
১৯৬০ - রিচার্ড রাইট, আমেরিকান বংশোদ্ভূত ফরাসি লেখক ও কবি।
১৯৬২ - সংগীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে।
১৯৬৮ - এনিড ব্ল্যটন, ইংরেজ লেখক ও কবি।
১৯৭১ - ওয়াসফি তাল, জর্ডানের বাদশা।
১৯৮৯ - ফকির শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।
১৯৯৯ - আবদুর রাজ্জাক, বাংলাদেশের জাতীয় অধ্যাপক।
২০১০ - লেসলি নিলসেন, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
২০১৪ - চেস্পিরিটো, মেক্সিক্যান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
সময়ের আলো/এসএকে