আজ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনে সংগীতের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী ও ‘দ্য বিটলস’ ব্যান্ডের সদস্য জর্জ হ্যারিসন।

2026-11-29T10:33:05+00:00
2026-11-29T10:34:22+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিবিধ
আজ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম  আপডেট: ২৯.১১.২০২৬ ১০:৩৪ এএম
জর্জ হ্যারিসন। ছবি : সংগৃহীত
জর্জ হ্যারিসন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনে সংগীতের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী ও ‘দ্য বিটলস’ ব্যান্ডের সদস্য জর্জ হ্যারিসন। তার উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিল। বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (২৯ নভেম্বর)।

২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মারা যান জর্জ হ্যারিসন। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেওয়া এই শিল্পী ‘দ্য বিটলস’-এর লিড গিটারিস্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এগিয়ে আসেন হ্যারিসন। বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় উদ্যোগী হন তিনি।


এরই অংশ হিসেবে ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল ও ওস্তাদ আলী আকবর খানসহ বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা।

প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে কনসার্টটির দুটি পরিবেশনা অনুষ্ঠিত হয়। এখান থেকে সংগৃহীত অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়।

এই আয়োজনকে সামনে রেখে জর্জ হ্যারিসন লেখেন ও সুর করেন ‘বাংলাদেশ’ গানটি। এতে বাংলাদেশের মানুষের দুর্দশা ও মুক্তির আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তিনি। কনসার্ট ও গানটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি মানুষের মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার জর্জ হ্যারিসনকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। তার মৃত্যুবার্ষিকীতে মুক্তিযুদ্ধের এই অকৃত্রিম বন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ।

সময়ের আলো/মহু
  বিষয়:   জর্জ হ্যারিসন  মৃত্যুবার্ষিকী  বাংলাদেশ  মুক্তিযুদ্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: