প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ১০:২২ এএম

ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত আজ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশের দিন। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার নবায়ন করা’।
১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনস্বরূপ ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ হিসেবে গ্রহণ করে। এর দশ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি ‘আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
উল্লেখ্য, ২০১২ সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়।
সময়ের আলো/মহু