প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হবে ‘বিজয় উৎসব-২০২৬’। সংগৃহীত ছবি
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হবে ‘বিজয় উৎসব-২০২৬’। সংগৃহীত ছবি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘বিজয় উৎসব-২০২৬’ শুরু হবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে (প্রথম প্রহরে) এ কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন গণসংহতি আন্দোলন-জিএসের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রশীদ নীলু।
মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা— সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যয় প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
ছাত্র ফেডারেশন মনে করে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা ও অংশগ্রহণ জরুরি। এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও চেতনা জাগ্রত রাখার প্রত্যয় জানানো হবে।
এতে বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ।
বিজয় উৎসবের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
সময়ের আলো/ইউএমএইচ