ভুয়া নামজারিতে জমি রেজিস্ট্রির চেষ্টা, গ্রেফতার ৩

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে ভুয়া নামজারি কাগজপত্র ব্যবহার করে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব

2026-01-13T06:10:23+00:00
2026-01-13T06:10:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভুয়া নামজারিতে জমি রেজিস্ট্রির চেষ্টা, গ্রেফতার ৩
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:১০ এএম   (ভিজিট : ২২৬)
গ্রেফতারকৃত ৩ অভিযুক্ত। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জে ভুয়া নামজারি কাগজপত্র ব্যবহার করে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন—রাজু, মৃদুল ও বাবুল।

দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জাল নামজারি ও ভুয়া দলিল তৈরি করে অন্যের জমি নিজেদের নামে রেজিস্ট্রি করার চেষ্টা করে আসছিল। নামজারি যাচাইয়ের সময় ভুয়া কাগজপত্রসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে জাল নামজারি সনদ, নকল দলিল, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এফআর


  বিষয়:   ঢাকা  কেরাণীগঞ্জ  ভুয়া নামজারি  জমি রেজিস্ট্রি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: