গাড়িচাপায় প্রাণ গেল কৃষকের

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে গাড়িচাপায় মনোষ হাজং (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা

2026-01-13T10:02:54+00:00
2026-01-13T10:03:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাড়িচাপায় প্রাণ গেল কৃষকের
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:০২ এএম  আপডেট: ১৩.০১.২০২৬ ১০:০৩ এএম
গ্রাফিক : সময়ের আলো
শেরপুরের নালিতাবাড়ীতে গাড়িচাপায় মনোষ হাজং (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মনোষ হাজং দাওধারা এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্র জানায়, মনোষ বাড়ি থেকে বেরিয়ে সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকা দিয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কোনো এক ভারী যান তাকে চাপা দিয়ে চলে যায়। এর কিছু সময় পর পথচারীরা ওই রাস্তায় মনোষের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে নালিতাবাড়ী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, কোনো ট্রাক বা কাঁকরা গাড়ি (মাহিন্দ্রা ট্রাক্টর) তাকে চাপা দিয়ে চলে গেছে। পরিবারের আপত্তি না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

আরআর
  বিষয়:   নালিতাবাড়ী  সড়ক দুর্ঘটনা  নিহত  গাড়ি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: