কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

মাদারীপুর সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এ সময় মহাসড়কের অপর পাশে

2026-01-13T12:06:45+00:00
2026-01-13T12:18:24+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ১২:১৮ পিএম
গ্রাফিক : সময়ের আলো
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এ সময় মহাসড়কের অপর পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ। 


তিনি বলেন, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি। 

আরআর



  বিষয়:   মাদারীপুর  সড়ক দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: