খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের কাগাদোবেকি এলাকা থেকে একশ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টাগার্ড। এ সময় চার হাজার মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি আরও জানান, গতকাল সোমবার কাগাদোবেকি কোস্টগার্ড স্টেশন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একশ কেজি হরিণের মাংস ও চার হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়।
কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার মালামাল কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।
সময়ের আলো/আআ