পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় মো. জুয়েল হাওলাদার (৩৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মির্জাগঞ্জ সদর ইউনিয়নের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জুয়েল হাওলাদার মির্জগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য এবং উত্তর পিপড়াখালী গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের ছেলে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম, ২০২৪ সালে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুরের মামলায় জুয়েল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আআ