আজ হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

আজ ১৩ জানুয়ারি হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস। ১৯৯৫ সালের আজকের দিনে হিলি স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ২৭

2026-01-13T16:47:35+00:00
2026-01-13T16:55:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আজ হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৪:৫৫ পিএম
১৯৯৫ সালে হিলি স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
আজ ১৩ জানুয়ারি হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস। ১৯৯৫ সালের আজকের দিনে হিলি স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ২৭ জন যাত্রী নিহত হন। পঙ্গুত্ব বরণ করেন আরও শতাধিক মানুষ।

রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে নিহতদের স্মরণে দিনটিকে হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন। 

নিহতদের স্মরণে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে কলো পতাকা উত্তালন করা হয়। ক্লাবের সদস্যরা কালো ব্যাচ ধারণ করেন। বিকেল ৪টায় স্টেশন চত্বরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


প্রসঙ্গত, ১৯৯৫ সালের এ দিনে রাত সাড়ে ৮ টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল একটি ট্রেন। একই সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে লোকাল ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রেন দুটির ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়।

সরকারি হিসেব মতে, এ সময় ২৭ জন ট্রেন যাত্রী প্রাণ হারায় এবং শতাধিক যাত্রী আহত হয়। 

স্থানীয়দের দাবি করেছিল, কর্তব্যরত স্টেশন মাস্টারের দায়িত্ব অবহেলার কারণে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

সময়ের আলো/আআ্


  বিষয়:   হিলি  দুর্ঘটনা  ট্রেন  মৃত্যু  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: