২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মো. সেলিম রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করা হয়েছে। তিনি

2026-01-13T17:15:01+00:00
2026-01-13T17:15:01+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম 
ফাইল ছবি
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মো. সেলিম রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করা হয়েছে। তিনি উপজেলার পৌর এলাকার সিএন্ডবি গড়ের মাঠ গ্রামের মৃত সোলাইমানের ছেলে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির এ তথ্য জানান। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
পুলিশ জানায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সেলিম রেজার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়। তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পলি প্যাক উদ্ধার করা হয়। পরে পলি প্যাক ও সেলিম রেজার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 


গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, গ্রেফতার সেলিম রেজা এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 


সময়ের আলো/আআ
  বিষয়:   মাদক  ইয়াবা  পুলিশ  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: