প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৬:০৬ পিএম
বকশীগঞ্জে জব্দ করা ভারতীয় প্রসাধনী ও আটক দুই ব্যক্তি। সংগৃহীত ছবিজামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় প্রসাধনী পণ্যসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। আটক দুইজন হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার মাধবপুর জলঙ্গা এলাকার আবু সাঈদ (৩৫) ও সুজন মিয়া (২৮)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার বালুরচর এলাকা থেকে ২৪ বস্তা প্রসাধনী পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য চোরাচালানের খবর পেয়ে বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি অটোরিকশায় ২৪ বস্তা প্রসাধনীসহ দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, চোরাচালান, মাদক, জুয়া ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আআ