৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় (এমসিকিউ টাইপ) শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের একাধিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

2026-01-13T19:04:10+00:00
2026-01-13T19:04:10+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম 
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় (এমসিকিউ টাইপ) শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের একাধিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমানুসারে বিন্যস্ত করা হবে। পাশাপাশি প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন (র‌্যান্ডম) পদ্ধতিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে।


এতে আরও বলা হয়েছে, দৈবচয়ন পদ্ধতিতে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন ও কক্ষ চিহ্নিত করতে কিছুটা সময় লাগতে পারে। সে কারণে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটের পর আর কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

তাই সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন এবং হলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা পরিচালনাসংক্রান্ত সব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   বিসিএস  প্রিলিমিনারি  পরীক্ষার্থী  জরুরি নির্দেশনা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: