নিকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যের প্রতিবাদ ঢাবি ছাত্রী সংস্থার

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

সম্প্রতি বিএনপি নেতা কর্তৃক নিকাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

2026-01-13T19:23:25+00:00
2026-01-13T19:23:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
নিকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যের প্রতিবাদ ঢাবি ছাত্রী সংস্থার
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম 
রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রী সংস্থার নেত্রীরা বক্তব্য দিচ্ছেন। ছবি : সময়ের আলো
সম্প্রতি বিএনপি নেতা কর্তৃক নিকাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও  শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজু ভাস্কর্যে পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, অব্যাহতভাবে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি এটা শুধু সাধারণ মানুষ করছে না, একটা বিশেষ দলের নেতাকর্মীরা এধরণের মন্তব্যের সঙ্গে জড়িত হয়ে গেছে। যদিও তিনি ক্ষমা চেয়েছেন এবং আমরা এই ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে দেখছি।তবে ধরণের ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। ছাত্র সংসদ নির্বাচন থেকে‌ই দেখছি কিভাবে নারীদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, কিভাবে ফ্যাক ভিডিও ছবি ছড়ানো হচ্ছে যা নারীদের মানসিক বিপর্যয়ের কারণ।

তিনি বলেন, আমার নারীদের ক্ষমতায়ন নিয়ে কত কথা দেখতে পাই। কিন্তু যখন‌ই একজন নারী প্রতিনিধি সম্মিলিতভাবে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন তখন কাউকে প্রতিবাদ করতে দেখতে পাই না। আবার যখন‌ই আপনাদের মুখেই নারীর অধিকারের বুলি শুনি তখন বেশ হাস্যকর শুনায়। 

আমার ছাত্রী সংস্থার পক্ষ থেকে বলতে চাই, কোনো নারীর পোশাক নিয়ে কথা বলা যাবে না, নারীর ধর্মীয় বিশ্বাসে আঘাত আনা যাবে না, নারীর পোশাকের স্বাধীনতায় বাঁধা দেওয়া যাবে না। সেই সঙ্গে হিজাবি নিকাবি যারা আছেন তাদেরকে অপমান করা যাবে না।


শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে তিনি বলেন,  শহিদ ওসমান হাদির খুনি শনাক্ত হয়ে গেছে, আমাদের সামনে এসেছে কিন্তু তাকে কেন এখনো ধরা হচ্ছে না। খুনি যদি প্রকৃতপক্ষে‌ই দেশের বাইরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে আনা হোক। তার হত্যার পেছনে কারা ছিল, কে মদদ দিয়েছিল সব কিছু‌ই আমাদের সামনে আনতে হবে। সেই সঙ্গে বিচারের সম্পূর্ণ রুটম্যাপ আমাদের সামনে প্রকাশ করতে হবে।

সময়ের আলো/এসকে/ 

  বিষয়:   নিকাব  বিএনপি  প্রতিবাদ  ঢাবি  ছাত্রী সংস্থা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: