শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৮১.৮১

2026-01-13T21:14:34+00:00
2026-01-13T23:53:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ১১:৫৩ পিএম
শাবিপ্রবিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি : সময়ের আলো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৮১.৮১ শতাংশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঢাকা ও সিলেটের মোট ১৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সেলিমের দেওয়া তথ্যমতে, ঢাকার ১৩ টি উপকেন্দ্রে ৪৩ হাজার ২৫৭ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৮৯৫ জন এবং সিলেটের ৫টি উপকেন্দ্রে ৯ হাজার ৫৯০ জন আবেদনকারীর মধ্যে ৭ হাজার ৩৪০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করে। 

এতে ঢাকা কেন্দ্রে  উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৯৮ শতাংশ এবং সিলেট কেন্দ্রে উপস্থিতি  হার ছিল ৭৬ দশমিক ৫৪ শতাংশ। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শাবিপ্রবি  এ ইউনিট  ভর্তি পরীক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: