আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের

2026-01-13T21:53:12+00:00
2026-01-13T21:53:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম 
মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। ছবি : সংগৃহীত
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

রোববার (১১ জানুয়ারি) নোটিশটি জারি করেন রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) এবং নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি মোছা. কামরুন নাহার।

নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন মুণ্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অটোরিকশা ও সিএনজিচালকদের মাঝে একটি করে চাদর, মাফলার এবং ধানের শীষ প্রতীকযুক্ত পতাকা বিতরণ করেন। এই কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়েছে।


নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, উক্ত কর্মকাণ্ড নির্বাচন-পূর্ব অনিয়মের শামিল। নোটিশে বুধবার (১৪ জানুয়ারি) ১১টা ২০ মিনিটে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) এর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া কারণ দর্শানোর নোটিশটি দ্রুত জারি করে জারির একটি অনুলিপি অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রেরণের জন্য গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন অনুসন্ধান কমিটি নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে রাজশাহী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিনের সঙ্গে যোগযোগ স্থাপন করা সম্ভব হয়নি। 

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   আচরণবিধি  লঙ্ঘন  অভিযোগ  বিএনপি  প্রার্থী  শোকজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: