গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কালিয়াকৈর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মো. হাবিবউল্লাহ (১২) যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও মাদ্রাসার কতৃপক্ষ সূত্রে জানা গেছে, নিহত হাবিবুল্লাহ উপজেলার সাবেক বাজার এলাকায় মাহির মাঈশা টাওয়ার আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিকেল ৩টার দিকে তৃতীয় তলায় শিক্ষকের কাছে অনুমতি নিয়ে টয়লেটে যান ওই শিক্ষার্থী। ঘণ্টা পার হয়ে গেলেও ওই শিক্ষার্থীকে না পেয়ে শিক্ষক, ছাত্ররা খোঁজাখুঁজি একপর্যায়ে টয়লেটের দরজা ভেঙে দেখতে পায় একটি পাইপের সঙ্গে গলায় প্লাস্টিকের রশি দিয়ে ঝুলে আছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ’