অধিনায়কত্বের ম্যাচে সেরার স্বীকৃতিও ঋতুপর্ণার

ক্রীড়া ডেস্ক

খেলা

নারী ফুটবল লিগে ঋতুপর্ণার রাজশাহী স্টারের জয়রথ চলছেই। এক গোল করলেও জাতীয় নারী দলের তারকা ফুটবলার ম্যাচ সেরা হয়েছেন।আনসারকে ৮-০

2026-01-13T23:55:30+00:00
2026-01-13T23:55:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
অধিনায়কত্বের ম্যাচে সেরার স্বীকৃতিও ঋতুপর্ণার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
নারী ফুটবল লিগে ঋতুপর্ণার রাজশাহী স্টারের জয়রথ চলছেই। এক গোল করলেও জাতীয় নারী দলের তারকা ফুটবলার ম্যাচ সেরা হয়েছেন। 

আনসারকে ৮-০ গোলে হারিয়েছে রাজশাহী। রেশমির জোড়া গোলের পাশাপাশি ঋতুপর্ণা চাকমা, আলপি আক্তার, মুনকি আক্তার, শাহেদা আক্তার রিপা, পূজা ও সৌরভী আকন্দ প্রীতি একটি করে গোল করেন। রাজশাহী প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। ৬৩ মিনিটে আলপির কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দ্বিতীয় প্রচেষ্টায় বাঁ পায়ের শটে গোল করেন ঋতুপর্ণা। এই ম্যাচে রাজশাহীর অধিনায়কও ছিলেন ঋতুপর্ণা।


আজ মঙ্গলবারও ছিল পাঁচ ম্যাচ। প্রত্যাশিত জয়ই পেয়েছে আর্মি, রাজশাহী ও ফরাশগঞ্জ। দিনের তৃতীয় ম্যাচে ফরাশগঞ্জ মোকাবিলা করে রংপুরের ক্লাব সদ্যপুস্করিনীকে। এই ম্যাচে শামসুন্নাহারের হ্যাটট্রিকে ৭-০ গোলের জয় পেয়েছে পুরান ঢাকার ক্লাবটি। ম্যাচে ৪ গোল করেন ছোট শামসুন্নাহার। একটি করে গোলের দেখা পান নেপালের পূজা রানা, শামসুন্নাহার সিনিয়র, অনামিকা ত্রিপুরা।

এর আগে ঢাকা রেঞ্জার্সকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ আর্মি। উন্নতি খাতুন করেন ৪ গোল। জোড়া গোল পেয়েছেন জয়নব বিবি রিতা। 

দিনের শেষ ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে আইরিন আক্তারের একমাত্র গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। 

সময়ের আলো/এআর
  বিষয়:   অধিনায়কত্ব  ঋতুপর্ণা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: