কাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় আসছে বুধবার (১৪ জানুয়ারি)।সম্প্রতি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসর শুরু হয় সৌদি

2026-01-13T21:16:09+00:00
2026-01-13T21:16:53+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
কাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপ ট্রফি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৯:১৬ পিএম
সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় আসছে বুধবার (১৪ জানুয়ারি)। সম্প্রতি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসর শুরু হয় সৌদি আরবের রিয়াদে।

এটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি স্থানে প্রদর্শিত হবে এবং পুরো সফর ১৫০ দিনেরও বেশি সময় চলবে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও এখন সরাসরি বিশ্বকাপের আবহ অনুভব করার সুযোগ পাচ্ছেন।

তবে সবাই সরাসরি ট্রফি দেখার সুযোগ পাবেন না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত ব্যক্তি ট্রফি দেখার এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।


এই বিশেষ ক্যাম্পেইন ৮ জানুয়ারি শেষ হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যান করে ফিফা-থিমভিত্তিক কুইজে অংশ নিতে হয়েছে। বিজয়ীরা এক্সক্লুসিভ পাস পেয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের সবচেয়ে বড় আসর হবে। এটি প্রথমবার তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে আয়োজিত করবে। 

৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রফি ট্যুরে ভবিষ্যতের বিশ্বকাপ ও নারী বিশ্বকাপ আয়োজক দেশগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   ফুটবল  বিশ্বকাপ  ট্রফি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: