তামিমের এক ফোনেই বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক চারু শর্মা

ক্রীড়া ডেস্ক

খেলা

আইপিএলের নিলাম পরিচালনা করে পরিচিতি পাওয়া ভারতের চারু শর্মা এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ডি থ্রি টুর্নামেন্টের নিলাম পরিচালনা করছেন। বাংলাদেশ

2026-10-26T15:08:42+00:00
2026-10-26T15:11:16+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলা
তামিমের এক ফোনেই বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক চারু শর্মা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৩:১১ পিএম
সংগৃহীত ছবি
আইপিএলের নিলাম পরিচালনা করে পরিচিতি পাওয়া ভারতের চারু শর্মা এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ডি থ্রি টুর্নামেন্টের নিলাম পরিচালনা করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের এক ফোনকলেই বাংলাদেশে আসতে রাজি হন তিনি।

গণমাধ্যমকে চারু শর্মা বলেন, তামিম তাঁকে ফোন করে আমন্ত্রণ জানান। তখন কিছুটা ব্যস্ত থাকলেও তামিমকে বাংলাদেশে আসার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। এখানে এসে ভালো লাগছে জানিয়ে চারু বলেন, তাঁর মনে হচ্ছে, নিজের বাড়িতেই আছেন।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন চারু শর্মা। তাঁর ধারণা, ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি। সেই সফরে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তাঁর। এবার এসে পুরোনো বন্ধুদের সঙ্গে আবারও দেখা করার সুযোগ হয়েছে।


ডি থ্রি টুর্নামেন্টের নিলাম আয়োজনের উদ্যোগের প্রশংসা করেছেন চারু। তবে নিলামকে দীর্ঘ না করে কীভাবে আরও রোমাঞ্চকর করে তোলা যায়, সেটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তাঁর মতে, ‘এ’ ক্যাটাগরির নিলাম বেশ জমজমাট ছিল। পরবর্তী ধাপগুলোতে নিলামের গতি আরও বাড়বে।

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নেও ডি থ্রি টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন চারু শর্মা। তাঁর মতে, বিপিএল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিচিতি বাড়াতে সহায়তা করে। অন্যদিকে, ডি থ্রি টুর্নামেন্ট দেশের তরুণ ক্রিকেটারদের বিকাশের সুযোগ তৈরি করবে।

সময়ের আলো/এসকে/টিকে
  বিষয়:   তামিম ইকবাল  ফোনকল  বাংলাদেশ  আইপিএল  আইপিএল সঞ্চালক  চারু শর্মা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: