তৃণমূলের প্রতিভা খুঁজে বের করাই লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক

খেলা

তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর

2026-10-26T05:37:23+00:00
2026-10-26T05:37:23+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলা
তৃণমূলের প্রতিভা খুঁজে বের করাই লক্ষ্য
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর আয়োজন করছে সরকার। এবারের আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন প্রায় ১৬ লাখ ২৩ হাজার খেলোয়াড়। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় প্রতিযোগিতাটির উদ্বোধন করবেন।

রোববার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর দ্বিতীয় আসরের প্রস্তুতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম আসরে নিবন্ধন করেছিলেন ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড়। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৩ হাজারে। নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। আগামী বছরের মে বা জুনের মধ্যে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ করার আশা করছেন তারা।

আমিনুল হক বলেন, নতুন কুঁড়ির মূল উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা ক্রীড়া প্রতিভাকে সামনে নিয়ে আসা। প্রথম আসরে বিজয়ী অনেক খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের প্রতিভা যেন মাঝপথে হারিয়ে না যায়, সে জন্য খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বও সরকার নিতে চায়।


প্রতিমন্ত্রীর মতে, নতুন কুঁড়ির মতো উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে সুস্থ জাতি গঠনের পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথও সহজ হবে। 

খেলাধুলার মাধ্যমে বিদ্যমান সামাজিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী।
 খুলনার ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, খুলনা জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ ক্রীড়া স্থাপনায় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   তৃণমূল  প্রতিভা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: