সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না প্রবাসী ফুটবলার হামজা

2026-10-26T09:38:45+00:00
2026-10-26T09:38:45+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলা
সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী। জাতীয় দলের কোচ টমাস ডুলির আশা, ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন এই দুই ফুটবলার। সে ক্ষেত্রে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) শুরু হয়েছে বাংলাদেশের সাফ প্রস্তুতি ক্যাম্প। তবে ৩০ সদস্যের প্রাথমিক দলে থাকা ফুটবলারদের মধ্যে প্রথম দিন অনুশীলনে যোগ দিয়েছেন মাত্র ২১ জন। প্রবাসী ফুটবলারদের বেশির ভাগেরই ৩ নভেম্বরের মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা। ফলে টুর্নামেন্ট শুরুর আগে পূর্ণ দল নিয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না কোচ ডুলি।


বিদেশি ক্লাব থেকে খেলোয়াড়দের ছাড়পত্র পাওয়ার সময়সীমার কারণে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডুলি জানিয়েছেন, ক্লাব চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত খেলোয়াড়দের ধরে রাখতে পারে। এ ছাড়া বিদেশ থেকে আসা ফুটবলারদের ফিটনেস ও চোটের অবস্থাও তার জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ।

আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ছয় দলের সাফ চ্যাম্পিয়নশিপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সাফের প্রথম ম্যাচ  হামজা-ফারহান  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: