পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের পেসারের ভিসা আটকে দিলো ভারত

ক্রীড়া ডেস্ক

খেলা

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের ভিসা আটকে দিয়েছে ভারত।বর্তমানে আলি খান শ্রীলঙ্কার কলম্বোতে দলের ট্রেনিং ক্যাম্পে রয়েছেন। এখন

2026-01-14T12:51:02+00:00
2026-01-14T12:51:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের পেসারের ভিসা আটকে দিলো ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ১৮২)
সংগৃহীত ছবি
পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের ভিসা আটকে দিয়েছে ভারত। বর্তমানে আলি খান শ্রীলঙ্কার কলম্বোতে দলের ট্রেনিং ক্যাম্পে রয়েছেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেনি। 

ধারণা করা হচ্ছে, কলম্বোতে থাকা ১৮ জনের ক্যাম্প থেকেই চূড়ান্ত ১৫ সদস্যের দল বাছাই করা হবে।

আলি খান দাবি করেছেন, তাকে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে না। মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া একটি স্টোরির ক্যাপশনে তিনি এই তথ্য নিশ্চিত করেন। যদিও বিস্তারিত কিছু জানাননি।

৩৫ বছর বয়সী আলি খান কলম্বোর ক্যাম্পে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত তিন মার্কিন ক্রিকেটারের একজন। অন্য দুজন হলেন এহসান আদিল, যিনি পাকিস্তানের হয়ে তিনটি টেস্ট খেলেছেন এবং মোহাম্মদ মহসিন। আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও জানা গেছে, তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

এই পরিস্থিতি নজরে রাখছে টুর্নামেন্টে অংশ নেওয়া বেশ কয়েকটি সহযোগী দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি; যাদের দলে পাকিস্তান বংশোদ্ভূত বা পাকিস্তানি নাগরিক খেলোয়াড় থাকার সম্ভাবনা রয়েছে।


এদিকে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড দলের পাকিস্তানি বংশোদ্ভূত দুই ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদও এখনো ভারতীয় ভিসার অপেক্ষায় রয়েছেন। তাদের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল, কারণ ভিসার জন্য সশরীরে আবেদন করতে হয়। বর্তমানে রেহান অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে খেলছেন, আর আদিল রশিদ রয়েছেন দুবাইয়ে।

গত বছরের সেপ্টেম্বরে আইসিসি অংশগ্রহণকারী সব দলকে জানিয়েছিল যে, ভিসা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট বোর্ডগুলোর। তবে প্রয়োজনে আইসিসি কাগজপত্রের কাজে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র ক্রিকেট স্থগিত থাকায়, তাদের ক্ষেত্রে এই দায়িত্ব সরাসরি আইসিসির ওপর বর্তেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমাবনত কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ভিসা ইস্যু জটিল হয়ে উঠেছে। এমনকি অন্য দেশের নাগরিক হলেও পাকিস্তান বংশোদ্ভূত খেলোয়াড়দের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।  

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। মুম্বাইয়ে সে ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

সময়ের আলো/এআর 


  বিষয়:   পাকিস্তান  বংশোদ্ভূত  যুক্তরাষ্ট্র  পেসার  ভিসা  ভারত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: