লুট হওয়া ৪৬২ এলপিজি সিলিন্ডার উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে ডাকাতির ঘটনায় লুট ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এসব সিলিন্ডারের মূল্যপ্রায় ১৩ লাখ টাকা।মঙ্গলবার (১৩ জানুয়ারি)

2026-01-14T13:29:04+00:00
2026-01-14T13:57:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
লুট হওয়া ৪৬২ এলপিজি সিলিন্ডার উদ্ধার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ১:৫৭ পিএম
পুলিশের অভিযানে উদ্ধার হওয়া এলপিজি সিলিন্ডার। সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরে ডাকাতির ঘটনায় লুট ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এসব সিলিন্ডারের মূল্য প্রায় ১৩ লাখ টাকা।  

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টায় আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে থেকে সিলিন্ডারগুলো উদ্ধার করা হয়। 

জানা যায়, গত ৮ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে ট্রাকচালক আসলাম খান ও তার সহকারী রিফাত  ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার যাচ্ছিলেন। এ সময় মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকায় সাত থেকে আট জনের একটি ডাকাত দল আক্রমণ চালায়। 

ডাকাতরা ট্রাকচালক ও তার সহকারীকে কুপিয়ে আহত করে। ট্রাকসহ ৪৬২টি খালি সিলিন্ডার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিবচর থানায় ডাকাতি মামলা করা হয়। 


মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য আতিক পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আতিকের বাসার তালা ভেঙে তল্লাশি লুট হওয়া ৪৬২টি খালি সিলিন্ডার উদ্ধার করা। তবে ৫০টি সিলিন্ডার দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশ তৎপর রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   এলপিজি  সিলিন্ডার  ডাকাত  অভিযান পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: