প্রেমের সম্পর্ক না মানায় মুসলিম তরুণ ও খ্রিস্টান তরুণীর আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায়অভিমানেতরুণ-তরুণী আত্মহত্যা করেছেন। সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।এরা হলেন জঙ্গলদী নয়াপাড়া গ্রামের

2026-01-14T12:45:02+00:00
2026-01-14T13:29:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রেমের সম্পর্ক না মানায় মুসলিম তরুণ ও খ্রিস্টান তরুণীর আত্মহত্যা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ১:২৯ পিএম
মুসলিত তরুণ মনির মিয়া ও খ্রিস্টান তরুণী অনামিকা। সংগৃহীত ছবি
শেরপুরে পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমানে তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন। সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

এরা হলেন জঙ্গলদী নয়াপাড়া গ্রামের মুসলিম তরুণ মনির মিয়া (১৬) ও ঝাউয়েরচর গ্রামের খ্রিস্টান তরুণী অনামিকা (১৪)। দুইজন দুই ধর্মের হওয়ায় পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি বলে জানা গেছে। 

বুধবার (১৪ জানুয়ারি) শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, মুসলিম তরুণ মনির মিয়া তরুণী অনামিকার সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। সম্পর্কের কথা জানাজানি হলে দুই পরিবারের লোকজন তা মেনে নিতে অস্বীকার করে। পরে মানসিক চাপে গত ৯ জানুয়ারি বিকেলে প্রেমিক যুগল একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন দুজনকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। 

পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন রাতেই প্রেমিক মনির মারা যান। গত সোমবার দিবাগত রাতে তরুণী অনামিকাও মারা যান।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় ছেলের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

বলাইয়েরচর ইউনিয়নের বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদ জানান, মেয়ের পরিবারে পক্ষ পক্ষ থেকে বুধবার অপমৃত্যুর মামলা করা রয়েছে। 

সময়ের আলো/ আআ


  বিষয়:   মুসলিম  খ্রিস্টান  আত্মহত্যা  মৃত্যু  প্রেম  অভিমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: