৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ পালংখালী ইউনিয়ন যুবদলের ১১৫ নম্বর সদস্য ছৈয়দুল বশর ওরফে ছিয়ক বশর বা সিসি বশরকে

2026-10-23T23:05:13+00:00
2026-10-23T23:05:13+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:০৫ পিএম 
৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ পালংখালী ইউনিয়ন যুবদলের ১১৫ নম্বর সদস্য ছৈয়দুল বশর ওরফে ছিয়ক বশর বা সিসি বশরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছৈয়দুল বশর উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা আব্দুস ছবুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি সন্দেহজনক ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। এ সময় চালকসহ তিনজন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার চালকের আসনের নিচে রাখা একটি সাদা বস্তা তল্লাশি করে পাঁচটি কার্টনে সংরক্ষিত ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের নথি অনুযায়ী, গ্রেফতার ছৈয়দুল বশরের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় পূর্বের পাঁচটি মামলা রয়েছে।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহজনক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুজন পালিয়ে যান। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  ইয়াবা  পালংখালী  যুবদল  সময়ের আলো  যুবদল নেতা গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: