প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ পিএম
প্রতীকী ছবিভোলায় গোসলে নেমে তানহা আক্তার (০৯) ও মাহা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ভোলার বোরনহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মানিকা গ্রামে এ ঘটনা ঘটে।
তানহা আক্তার বোরনহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মানিকা গ্রামের আব্দুল গনির মেয়ে ও মাহা একই এলাকার মো. শাহিনের মেয়ে। দুই শিশুই স্থানীয় মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, সকালে দুই শিশু গোসল করতে বাড়ির পুকুরের ঘাটে যায়। সেখান থেকে এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্য দুজনকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরপর তারা স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে প্রথমে তানহা ও পরে মাহাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সময়ের আলো/আতা