প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম আপডেট: ১৪.০১.২০২৬ ৬:১৮ পিএম
বৃদ্ধকে চাপা দেওয়া ঘাতক ট্রাক। সংগৃহীত ছবিনারায়ণগঞ্জে আদালতে হাজিরা দিতে এসে ট্রাক চাপায় মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশী রোকসানা ইব্রাহিম জানান, সকালে মাধুলী ইসলাম ভূঁইয়া রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত মামলার বিষয়ে আদালতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক হেঁটে পার হওয়ার সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। চাপা দেওয়ার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ