ধামরাইয়ে পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ধামরাই প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।বুধবার (১৪

2026-01-14T18:38:13+00:00
2026-01-14T18:40:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধামরাইয়ে পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৬:৪০ পিএম
পরিবেশ ছাড়পত্র না থাকায় সান ব্রিকস এর চিমনি ধ্বংস করা হয়। সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। 

বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক এলাকায় এই অভিযান চালানো হয়। 

এই পাঁচ প্রতিষ্ঠান হলো, মেসার্স এ কে খান ব্রিকস, সান ব্রিকস, ইউএসএ ব্রিকস, হালিমা ব্রিকস ও ডাউটিয়া ব্রিকস। প্রতি প্রতিষ্ঠানকে ছয় লাখ করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সান ব্রিকসের চিমনি ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, বিসিক শিল্পাঞ্চল এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। পাঁচটি ইটভাটাকে ছয় লাখ করে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।  


তিনি আরও বলেন, সান ব্রিকসের পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছিল না। তাই প্রতিষ্ঠানটির চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয় এবং আরেকটি ভাটার কিলন ও প্রস্তুতকৃত ইট নষ্ট করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   পরিবেশ  অনিয়ম  অভিযান  দুষণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: