পরিচালক নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

খেলা

বিতর্কিত মন্তব্যের জেরেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।বুধবার (১৪

2026-01-14T22:11:09+00:00
2026-01-14T22:18:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পরিচালক নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ১০:১৮ পিএম
পরিচালক নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের ঘোষণা। ছবি : সংগৃহীত
বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বুধবার (১৪ জানুয়ারি) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই ঘোষণা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

আগামীকালকের মধ্যে বিসিবি পরিচালক পদ থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণাও দিয়েছে কোয়াব। 

মিঠুন বলেন, আমাদের ক্রিকেটারদের নিয়ে যেভাবে মন্তব্য করা হচ্ছে এবং যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, তা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। একজন বোর্ড পরিচালকের খেলোয়াড়দের সম্পর্কে কথা বলার সময় আরও চিন্তাভাবনা করা উচিত। আমরা বিভিন্ন ইস্যুতে ক্রিকেট বোর্ডকে অনেক সময় দিয়েছি এবং সমাধানের চেষ্টা করেছি, কিন্তু তারা কখনোই আমাদের সাড়া দেয়নি। বিশেষ করে, সম্প্রতি একজন বোর্ড পরিচালক যা বলেছেন, তা পুরো ক্রিকেট অঙ্গন এবং খেলোয়াড়দের মর্মাহত করেছে, প্লেয়াররা কোনোভাবেই এটি মেনে নিতে পারছে না। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি, তিনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তবে আমরা আগামীকাল থেকে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ রাখার ঘোষণা দিচ্ছি।


সম্প্রতি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতি বিষয়ক এক প্রশ্নের জবাবে বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট বোর্ড  বিসিবি  নাজমুল ইসলাম  ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  কোয়াব  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: