শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ে টানা ১০ দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এখানে। দিনভর সূর্যের আলো থাকলেও রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা।

2026-01-15T08:59:55+00:00
2026-01-15T09:02:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তাপমাত্রা ৮ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৫৯ এএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৯:০২ এএম
জালের মতো ছড়ানো কুয়াশার ভেতর সাইকেল চালিয়ে গন্তব্যে ফিরছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় থেকে তোলা ছবি, সময়ের আলো
পঞ্চগড়ে টানা ১০ দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এখানে। দিনভর সূর্যের আলো থাকলেও রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বয়ে আসা হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

গত ১০ দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের এ জেলায়। এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ হয়েছে তিনদিন। মৃদু শৈত্যপ্রবাহ হয়েছে পাঁচদিন। গত ৯ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এ অঞ্চলে।  

সকালে ঝলমলে রোদের দেখা মিললেও স্বস্তি মিলছে না হিমেল বাতাসে। সন্ধ্যার পর থেকেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। পেটের তাগিদে কনকনে ঠান্ডায় নদীর বরফজলে পাথর তোলা কিংবা চা বাগানে কাজ করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা।

এদিকে শীতজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি শীতবস্ত্র সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, জেলার তেঁতুলিয়াসহ আশপাশের এলাকা দিয়ে টানা দশদিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা ২৭ থেকে ২৮ এর মধ্যেই ওঠানামা করছে। দিনভর রোদ থাকায় এই সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে তাপমাত্রার ওঠানামার কারণে শৈত্যপ্রবাহের পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আরআর



  বিষয়:   পঞ্চগড়  আবহাওয়া  শীত  শৈত্যপ্রবাহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: