‘অশালীন’ মন্তব্যে ফের বিতর্কে হানি সিং

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

রিহ্যাব থেকে ফিরেই পুনরায় বিতর্কে জড়ালেন বলিউডের জনপ্রিয় র‍্যাপার হানি সিং। লাইভ কনসার্টে প্রকাশ্যে দর্শকদের উদ্দেশে অশালীন মন্তব্য করায় তীব্র

2026-01-15T10:51:47+00:00
2026-01-15T10:51:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘অশালীন’ মন্তব্যে ফের বিতর্কে হানি সিং
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ এএম 
বলিউডের জনপ্রিয় র‍্যাপার হানি সিং। সংগৃহীত ছবি
রিহ্যাব থেকে ফিরেই পুনরায় বিতর্কে জড়ালেন বলিউডের জনপ্রিয় র‍্যাপার হানি সিং। লাইভ কনসার্টে প্রকাশ্যে দর্শকদের উদ্দেশে অশালীন মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি দিল্লির এক কনসার্টে হানি সিংয়ের সঙ্গে পারফর্ম করছিলেন নানকু ও করুণ। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই শুরু হয় বিতর্ক।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝেই হানি সিং দর্শকদের উদ্দেশে আপত্তিকর ও অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন। দিল্লির শীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন,‘উফফ, দিল্লিতে কী দারুণ ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা।’

জনাকীর্ণ অনুষ্ঠানে এমন খোলামেলা ও অশালীন মন্তব্যে উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনদের একাংশ হতবাক হয়ে পড়েন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র নিন্দা।


অনেকে হানি সিংয়ের বয়স ও আচরণ নিয়ে কটাক্ষ করে তাকে ‘ভিমরতি’ বলেও আক্রমণ করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘এতটাই অশ্রাব্য মন্তব্য যে পরিবারের কারও সামনে ভিডিওটি দেখানো যায় না।’ আবার কেউ কেউ মনে করছেন, আলোচনায় থাকার জন্যই এমন সস্তা মন্তব্য করছেন তিনি।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে ভাঙড়া সংগীতের মাধ্যমে পরিচিতি পেলেও পরে ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সুপারহিট সিনেমার গানে কণ্ঠ দিয়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের তালিকায় উঠে আসেন হানি সিং। তবে খ্যাতির শীর্ষে থাকাকালীন মাদকাসক্তি ও মানসিক অবসাদের কারণে দীর্ঘ সময় কাজ থেকে দূরে ছিলেন তিনি। রিহ্যাব শেষে সুস্থ হয়ে গত বছর থেকেই আবার সংগীতে নিয়মিত হয়েছেন হানি সিং।


/ইউএমএইচ



  বিষয়:   হানি সিং 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: