অসুস্থ স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন মানসিক ভারসাম্যহীন স্বামী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে অসুস্থ ও শয্যাশায়ী স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মানসিক ভারসাম্যহীন স্বামীর বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে কুতুবপুর

2026-01-15T13:08:06+00:00
2026-01-15T13:08:06+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অসুস্থ স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন মানসিক ভারসাম্যহীন স্বামী
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম 
ফাইল ছবি
মাদারীপুরের শিবচরে অসুস্থ ও শয্যাশায়ী স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মানসিক ভারসাম্যহীন স্বামীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement
নিহত রোকেয়া বেগম (৬০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্বামী আবুল হোসেন মৃধা (৬৫) একই এলাকার মৃত আকবর আলী মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন মৃধা একজন দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক। স্ত্রী রোকেয়া বেগমকে সঙ্গে নিয়ে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীতে তারা নিজ এলাকায় বাড়ি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 

স্ত্রী রোকেয়া বেগম কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। দীর্ঘদিন স্ত্রীর সেবা করতে গিয়ে আবুল হোসেন মৃধা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। 

পুলিশ জানায়, ঘটনার সময় স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে ঘরোয়া কাজে ব্যবহৃত ধারালো দা দিয়ে স্ত্রী রোকেয়া বেগমকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়। 


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারিপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত দা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  বিষয়:   হত্যা  স্ত্রী  পুলিশ  মাদারিপুর  ঢাকা  স্বামী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: