ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে উদ্বেগের মধ্যে সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের আকাশসীমা বা

2026-01-15T14:55:07+00:00
2026-01-15T14:55:45+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:৫৫ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ২:৫৫ পিএম
ইরান ও সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে উদ্বেগের মধ্যে সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র। 

বুধবার (১৪ জানুয়ারি)  সংবাদ সংস্থা এএফপি বরাত দিয়ে ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে। 

ইরানও হুঁশিয়ারি দিয়েছে, তাদের বিরুদ্ধে নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌসম্পদের ওপর পাল্টা আঘাত হানবে।

বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর কৌশল হিসেবে নেওয়া হয়েছে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতাকেও এই অবস্থানের সঙ্গে যুক্ত করা হচ্ছে।


সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে, এই বার্তা আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। এ কারণে সৌদি আরবের অবস্থানকে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  সৌদি আরব 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: