স্ট্যাম্পে সই করে ছাত্রলীগ ছেড়ে বিএনপিতে যোগদান

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরে স্ট্যাম্পে সই করে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করেছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামে এক ছাত্রলীগ নেতা।

2026-01-15T15:48:10+00:00
2026-01-15T15:48:52+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সারাদেশ
স্ট্যাম্পে সই করে ছাত্রলীগ ছেড়ে বিএনপিতে যোগদান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৩:৪৮ পিএম
প্রতীকী ছবি
পিরোজপুরে স্ট্যাম্পে সই করে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করেছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামে এক ছাত্রলীগ নেতা। তিনি ২০১৬-১৭ সালে ছাত্রলীগের পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে।  

বুধবার (১৪ জানুয়ারি) সদরের পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। 

মো. আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বড় খলিশাখালী এলাকার মো. আব্দুল হান্নান খানের বড় ছেলে। 

আতিকুর রহমান খান হৃদয় জানান, আমাকে জোরপূর্বক ভাবে ২০১৬-১৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। আমি এই সংগঠনে ২০১৯-২০ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ছিলাম। এরপর থেকে আমি ছাত্রলীগের কোনো কার্যক্রমের সাথে জড়িত নই। বর্তমানে আমি জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়ে দলের পক্ষে কাজ করতে চাই।


আতিকুর রহমান খানের বাবা মো. আব্দুল হান্নান খান জানান, আমরা খুব মানবতার জীবনযাপন করছি। প্রতিনিয়তই আমার ছেলেকে খুঁজতে বাসায় পুলিশ আসে। যা আমাদের অত্যন্ত বিব্রতকর। আমার ছেলে কোন মামলার আসামি না, কোন আওয়ামী লীগে নেতা না। আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। তাই আমার ছেলে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চায়। 


সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  ছাত্রলীগ  পুলিশ  পদত্যাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: