প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ৪:২২ পিএম
সংযোগ ছুটে যাওয়ায় আটটি বগি চলে যায় ট্রেন। ছবি : সময়ের আলোঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে নষ্ট হয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের পাগলা উপজেলায় মোড়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মোড়ের বাজার এলাকায় পৌঁছানোর সময় হঠাৎ আটটি বগি ছুটে যায়। ইঞ্জিনসহ পাঁচটি বগি নিয়ে ট্রেনটি কিছুদূর চলে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
যাত্রীরা জানান, ট্রেনটি ছাড়ার আগে ভালো করে চেক করা দরকার ছিল। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমরা ভোগান্তিতে পড়েছি। এ ঘটনায় দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
রেলওয়ে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, ট্রেনটি গফরগাঁও স্টেশনে গিয়ে থামবে। ফেলে যাওয়া বগিগুলা উদ্ধার করা হবে।
সময়ের আলো/আআ