নিরাপত্তা শঙ্কায় এনসিপি প্রার্থীর জিডি

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কায় থানায়

2026-01-15T16:47:24+00:00
2026-01-15T16:47:24+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
নিরাপত্তা শঙ্কায় এনসিপি প্রার্থীর জিডি
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম 
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি রেকর্ড করা হয় বলে জানায়, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঁশমুলি এলাকায় এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে হামলার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। 


থানায় দায়ের করা জিডিতে আল আমিন লিখেছেন, তাকে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এছাড়া তার সংগঠনের নেতা-কর্মীদেরও বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে।

এতে প্রার্থী নিজে এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান আব্দুল্লাহ আল আমিন।

এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় আল আমিনের উপর হামলার চেষ্টাকারী দুই ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে পুলিশ। 

সময়ের আলো/আআ


  বিষয়:   এনসিপি  নির্বাচন  নিরাপত্তা  শঙ্কা  হুমকি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: