নারীর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামের

2026-01-15T17:10:56+00:00
2026-01-15T17:10:56+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
নারীর গলাকাটা লাশ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং তার দুটি সন্তান রয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। গতকাল বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁদের আড়াই বছরের একটি শিশু ছিল।


‌স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত আটটার দিকে শহিদা বেগমের বাসায় ছটফট আওয়াজ ও গোঙ্গানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত বাড়িতে গিয়ে টিউবওয়েলের পাড়ে গলাকাটা অবস্থায় শহিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। সে সময় তাঁর ছোট শিশুটি ঘুমিয়ে ছিল


কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে একজন নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। ঘটনা স্থল পরিদর্শন করেছি । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   লাশ  পুলিশ  উদ্ধার  নারী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: