দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের চার জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এই পরিধি আরও বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে

2026-01-15T18:33:29+00:00
2026-01-15T18:33:29+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম 
দেশের চার জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সংগৃহীত ছবি
দেশের চার জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এই পরিধি আরও বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, আগামীকাল শুক্রবার তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। তবে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি কমতে পারে দেশের উত্তরের জেলাগুলোতে। এদিন অবশ্য রাজধানীতে তাপমাত্রা সামান্য কমতে পারে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত, তেঁতুলিয়ায় আট দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ ছাড়া, রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বুধবার ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 


আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আভাসও দিয়েছিল আবহাওয়া অফিস। 

আবহাওয়া অধিদফতর  চলতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল, এ মাসে পাঁচটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। চলতি জানুয়ারি মাসের প্রায় শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বইছে। চার দিন ধরে শৈত্যপ্রবাহ কমে এলেও  এর পরিধি বেড়েছে। 
শুক্রবার থেকে  দেশের তাপমাত্রা আবারও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের  আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর। 

তিনি বলেন, ‘উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগে এবং খুলনা বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে। সার্বিকভাবেই দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।’ 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   দেশ  সর্বনিম্ন তাপমাত্রা  তেঁতুলিয়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: