তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

স্পষ্টভাষী মন্তব্যের জন্য শিল্পী সমাজে ববাবরই আলাদা এক নাম বাংলা গানের ইন্ডাস্ট্রিতে যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবর। আরও একবার সে কাজটাই

2026-01-15T20:43:43+00:00
2026-01-15T20:43:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম 
অভিনেত্রী পরীমণি (বাঁয়ে) ও সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সংগৃহীত ছবি
স্পষ্টভাষী মন্তব্যের জন্য শিল্পী সমাজে ববাবরই আলাদা এক নাম বাংলা গানের ইন্ডাস্ট্রিতে যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবর। আরও একবার সে কাজটাই করলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতিথি হয়ে এসেছিলেন আসিফ আকবর। সেখানে তিনি জানান, শিল্পী সমাজে এমন কিছু তারকা আছেন, যাদের সামনে পেলে তিনি কোনো রাখঢাক না রেখেই প্রশ্ন করতে চান। সেই তালিকায় রয়েছে চিত্রনায়িকা পরীমণির নাম।  

যেমন, মেগাস্টার শাকিব খানের কাছে আলাদা প্রশ্ন রাখেন আসিফ। শাকিবের ডায়ালগ ও গানের কণ্ঠ নিয়ে তিনি বলেন, আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটা কীভাবে উপভোগ করছেন?


নগরবাউল জেমসকে নিয়ে আসিফের প্রশ্ন এমন, আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কথা বলেন না। এর পেছনের কারণটা জানতে চাইব।

এরপর পরীমণিকে নিয়ে নিজের ভাবনার কথা বলেন আসিফ। বলেন, পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।

সময়ের আলো/এআর


  বিষয়:   মুক্তি  পরীমণি  আসিফ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: