প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম
সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির। সংগৃহীত ছবি মারা গেছেন সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির।
সোমবার (১২ জানুয়ারি) লন্ডনে মারা গেছেন তিনি। লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ।
সত্তরের দশকে চলচ্চিত্রে আসার পরপরই এক দশকে আটটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৮৬ সালে মিস ক্যালকাটা হওয়ার পর তিনি বাংলাদেশের সিনেমায় অভিনয় শুরু করেন। আর এ অভিনয়ের সুবাদেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
প্রিয়া ফিল্মসের নিবেদনে সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল গল্পে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। তারপর বাংলাদেশের বিখ্যাত পরিচালক আলমগীর কবির এর- বেশ কয়েকটি ছবিতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাগুলে হচ্ছে- ‘সীমানা পেরিয়ে’, ‘রুপালী সৈকতে’, ‘সূর্য কন্যা’, ‘মোহনা’।
জয়শ্রী কবির দীর্ঘদিন লন্ডনে বসবাস করতেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে শিক্ষকতাও করেছেন।
তবে এক দশক আগে তিনি শেষবারের মতো ঢাকায় এসেছিলেন। এরপর আর দেশে আসেননি।
/ইউএমএইচ