দুর্গার সাজে নজর কাড়লেন পরীমণি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিকৃত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন ভিডিও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। ৫১ সেকেন্ডের এই ভিডিওতে দুর্গার সাজে ধরা দিয়েছেন তিনি।

2026-10-18T14:40:02+00:00
2026-10-18T14:40:46+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
দুর্গার সাজে নজর কাড়লেন পরীমণি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ২:৪০ পিএম
দুর্গা সাজে পরীমণি। ছবি : ভিডিও থেকে নেওয়া
বিকৃত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন ভিডিও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। ৫১ সেকেন্ডের এই ভিডিওতে দুর্গার সাজে ধরা দিয়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত ভিডিওটি মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।

ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…’। ভিডিওটি প্রকাশের পরপরই অভিনেত্রীর ফেসবুক পেজে লাইক, শেয়ার ও মন্তব্যের সংখ্যা বাড়তে থাকে।


দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে তার এই বার্তা ও দেবীরূপের উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ভিডিওটি প্রকাশের পর অনেকেই তার সাজের প্রশংসা করে মন্তব্য করছেন।

মন্তব্যের ঘরে অভিনেত্রী হৈমন্তী হৈম লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’ একজন লিখেছেন, ‘দেবীর মতো লাগছে।’ কেউ আবার লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক, শুভ দুর্গাপূজা।’

এ ছাড়া, অনেক ভক্ত পরীমণির অভিব্যক্তিরও প্রশংসা করেছেন। কেউ তার হাসির কথা উল্লেখ করেছেন, আবার কেউ এই রূপে আরও ছবি ও ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

সময়ের আলো/মহু

  বিষয়:   দুর্গা  পরীমণি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: