দুটি আন্তর্জাতিক উৎসবে ‘সাঁকোটা দুলছে’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দুটি আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছে তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম সিনেমা ‘সাঁকোটা দুলছে’ (দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান

2026-10-17T22:36:09+00:00
2026-10-17T22:36:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
দুটি আন্তর্জাতিক উৎসবে ‘সাঁকোটা দুলছে’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ পিএম 
তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম সিনেমা ‘সাঁকোটা দুলছে’ (দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট)। ছবি : সংগৃহীত
দুটি আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছে তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম সিনেমা ‘সাঁকোটা দুলছে’ (দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট)। পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ উৎসব ও মিসরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি।

এর মধ্যে পোল্যান্ডের উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছেন ইশতিয়াক ও সামিউল করিম সুপ্তক। ৭ নভেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আর কায়রো উৎসবে সিনেমাটি জায়গা করে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে। সেখানে শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম এবং ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড-স্পেশাল জুরি প্রাইজের জন্য লড়বে বাংলাদেশের সিনেমাটি। এই উৎসব চলবে ১১ থেকে ২০ নভেম্বর।


‘সাঁকোটা দুলছে’ প্রযোজনা করেছে বাংলাদেশের মনপাচিত্র ও জার্মানির মগাদোর ফিল্ম। এটি পরিচালক ইশতিয়াক আহমেদ ও প্রযোজক মনোজ প্রামাণিক দুজনেরই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

সিনেমাটি সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত। এতে তুলে ধরা হয়েছে গ্রামীণ বাংলাদেশের তিন নারীর গল্প। প্রায় ৮০ মিনিটের এ সিনেমায় দেখা যাবে সমাজের কুসংস্কার, মেয়েদের ওপর নিপীড়ন আর নানা বাধা পেরিয়ে তিন নারীর এগিয়ে যাওয়ার লড়াই। বিশেষ করে এক অন্ধ তরুণী কীভাবে সব বাধা পেরিয়ে তার স্বপ্নের পথে হাঁটে এবং হঠাৎ এক রহস্যময় হাতির মুখোমুখি হয়, সেটিই এ সিনেমার মূল বিষয়।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত, রবিউস সানিসহ আরও অনেকে। উল্লেখ্য, এর আগে গত জুনে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রহণের পুরস্কার জিতে ‘সাঁকোটা দুলছে’।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   আন্তর্জাতিক উৎসব  সাঁকোটা দুলছে 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: