ফারিন খানের প্রথম!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী ফারিন খান ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউটিউবের কোনো ধারাবাহিকে অভিনয় করলেন। তানভীর তন্ময় নির্মিত নাটকটির নাম ‘প্রথম

2026-10-17T03:18:01+00:00
2026-10-17T03:18:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ফারিন খানের প্রথম!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:১৮ এএম 
ছবি : সংগৃহীত
সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী ফারিন খান ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউটিউবের কোনো ধারাবাহিকে অভিনয় করলেন। তানভীর তন্ময় নির্মিত নাটকটির নাম ‘প্রথম প্রেমের গল্প’। 

নাটকটিতে ফারিনের সঙ্গে আরও আছেন নিলয় আলমগীর, হিমি, জাহিদ হোসেন শোভন, ফারজানা চুমকিসহ আরও অনেকে। এরই মধ্যে প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম পর্বে এক রহস্যময় হাসিতে পর্দায় উপস্থিত হয়ে দর্শককে চমকে দিলেন ফারিন। 

এ প্রসঙ্গে ফারিন খান বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম কোনো ধারাবাহিক নাটক। নাটকে আমার চরিত্রের গুরুত্ব এবং চরিত্রটি খুব পছন্দ হয়েছে বিধায় এই নাটকে আমি অভিনয় করছি, তাও আবার প্রথম ধারাবাহিক নাটক। নাটকটির প্রথম পর্বেই আমরা যে সাড়া পেয়েছি, তাতে আশা করা যাচ্ছে এই ধারাবাহিকটি এক অনন্য উচ্চতায় চলে যাবে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি নাফ এন্টারটেইনমেন্ট, নিলয় আলমগীর ভাই, পরিচালকসহ পুরো ‘প্রথম প্রেমের গল্প’ টিমের প্রতি।’ 

এদিকে বর্তমানে চলচ্চিত্রেও মনোযোগী এই অভিনেত্রী। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমার চিত্রনাট্য এসেছে তার হাতে।

তবে কোনোটির ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এখনও। তবে ফারিন জানালেন মনের মতো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে চলতি বছরই বড়পর্দায় দেখা যেতে পারে তাকে। সিনেমায় আবার কাজ শুরু করা প্রসঙ্গে ফারিন বললেন, আমার  প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল প্রায় ৯ বছর আগে। পরিবারের সদস্যরা চায়নি সিনেমায় নিয়মিত কাজ করি। 


সে জন্য অভিনয়ে বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। নইলে আরও বেশ কিছু সিনেমায় আমাকে দেখা যেত। তবে সিনেমায় কাজের ইচ্ছা একেবারে ফুরিয়ে যায়নি। তাই বিরতি ভেঙে যখন অভিনয়ে ফিরেছি, তখন ছোটপর্দায় কাজের মধ্য দিয়ে নিজেকে পরিণত করে তোলার চেষ্টা করেছি। যাতে সিনেমায় ফেরাটা ফেরার মতো হয়।’

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ফারিন খান  প্রথম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: