মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয় করল রজনীকান্তের ‘জেলার ২’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’।বৃহস্পতিবার (১৫

2026-10-16T17:29:00+00:00
2026-10-16T17:29:00+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয় করল রজনীকান্তের ‘জেলার ২’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম 
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। ছবি : সংগৃহীত
মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ভারতে নিট আয় করেছে ৫৯ কোটি ৭০ লাখ রুপি। 

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের হিসাবে রজনীকান্তের সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম সফল উদ্বোধনী ছবি। তবে এ তালিকায় ‘কুলি’ ও ‘লিও’র পেছনে রয়েছে সিনেমাটি। 

পরিচালক নেলসন দিলীপকুমারের নির্মাণে ‘জেলার ২’ নিয়ে দর্শকদের মধ্যে মুক্তির আগে থেকেই ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে প্রথমার্ধের প্রশংসা করেছেন অনেকে। কারও কারও মতে, প্রথমার্ধ আগের পর্ব ‘জেলার’-কেও ছাড়িয়ে গেছে। তবে দ্বিতীয়ার্ধের চিত্রনাট্য নিয়ে সমালোচনা করেছেন কয়েকজন দর্শক।


সিনেমাটির প্রথমার্ধের প্রশংসার পেছনে নতুন চরিত্রগুলোকে গল্পের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে পরিচালক নেলসনের দক্ষতার কথা উল্লেখ করেছেন দর্শক-সমালোচকেরা। বিশেষ করে নামো নারায়ণনের মূর্তি চরিত্রটি নজর কেড়েছে।

‘জেলার ২’-এ রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন বিদ্যা বালান, সূরজ ভেঞ্জারামুডু, এস জে সূর্য, বিজয় সেতুপতি, জ্যাকি শ্রফ, মিঠুন চক্রবর্তী, অপেক্ষা পোড়ওয়াল ও হাকিম শাহসহ অনেকে। আগের পর্ব থেকে ফিরেছেন রম্যা কৃষ্ণন, মির্না, যোগী বাবু, বিনায়কন, শিবরাজকুমার, জাফর সাদিক ও মোহনলাল। এ ছাড়া বিশেষ উপস্থিতিতে রয়েছেন হৃতিক রোশন। 

সিনেমার গল্পে রজনীকান্তকে দেখা গেছে সাবেক কারারক্ষী টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে। কেরালা ও তামিলনাড়ুর সীমান্তবর্তী এলাকায় শান্ত জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু পুরোনো এক শত্রুর আবির্ভাবে বদলে যায় পরিস্থিতি। পরিবার ও নিজের উত্তরাধিকার রক্ষায় আবারও আগ্রাসী রূপে ফিরতে বাধ্য হন মুথুভেল।

কালানিধি মারানের প্রযোজনায় সান পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে ‘জেলার ২’। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। চিত্রগ্রহণে ছিলেন বিজয় কার্তিক কান্নান এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন আর নির্মল।

সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া


সময়ের আলো/এমকে
  বিষয়:   মুক্তি  ১২৫ কোটি রুপি  আয়  রজনীকান্ত  জেলার ২ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: