১১ দলীয় জোটের কে কত আসন পেল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় জোট’র চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর

2026-01-15T21:31:15+00:00
2026-01-15T21:39:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
১১ দলীয় জোটের কে কত আসন পেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৯:৩৯ পিএম
১১ দলীয় জোটের কে কত আসন পেল। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় জোট’র চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যে’র বানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ১০টি দলের নেতারা এলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) নেতারা আসেননি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসন, খেলাফত মজলিস ১০, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭ আসন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২ ও নেজামে ইসলাম ২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।


এ ছাড়া, ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জামায়াতে ইসলামী  ১১ দলীয় জোট  ইসলামী আন্দোলন  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: