প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন

2026-01-15T21:37:15+00:00
2026-01-15T21:43:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৯:৪৩ পিএম
বৃহস্পতিবার সন্ধ্যায় সপরিবারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারেক রহমান। রাত সোয়া নয়টায় তিনি যমুনা থেকে বেরিয়ে যান। 

দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপি নেতার এটাই প্রথম সাক্ষাৎ। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও ছিলেন।

জানা গেছে, আসন্ন ১২ জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে তাদের মধ্যে নানা দিক নিয়ে আলোচনা হয়। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা৷ তারেক রহমানও এই বিষয়ে পূর্ণ সায় দেন। দলের পক্ষ থেকে শতভাগ সহযোগিতার আশ্বাস দেন তিনি। নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। পরে সবাইকে নিয়ে রাতে খাবার খান প্রধান উপদেষ্টা ও তারেক রহমান। 

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। এর ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মা খালেদা জিয়াকে মৃত্যুর পর জানাজা ও দাফনকাজে বীরোচিত আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান।


এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন বিএনপির শীর্ষনেতা নেতা তারেক রহমান। ওই বৈঠকের পরই ‘প্রস্তুতি শেষ হলে’ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। বিএনপিসহ বেশ কয়েকটি দল ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনের জোরালো দাবি তোলে। তবে গত বছরের কোরবানি ঈদের আগের দিন ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান। এরপর ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়।

এদিকে তারেক রহমানের এই সাক্ষাৎ উপলক্ষে যমুনা এলাকায় এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা যায়।

এর আগে গতকাল বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে দেখা করবেন। তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনও নির্ধারিত এজেন্ডা থাকে না। এটি একটি হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হতে যাচ্ছে। আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকার যেভাবে সহযোগিতা করেছে, তাতে তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত সেই কৃতজ্ঞতাবোধ এবং পারস্পরিক সৌজন্যবোধ থেকেই এই সাক্ষাতের আয়োজন বলে ধারণা করা হচ্ছে।    



  বিষয়:   প্রধান উপদেষ্টা  মুহাম্মদ ইউনূস  বিএনপি  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: