ট্রাম্পকে নোবেল পদক উপহার দিলেন মাচাদো

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি নিজের নোবেল শান্তি পুরস্কারের

2026-01-16T10:14:10+00:00
2026-01-16T10:14:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পকে নোবেল পদক উপহার দিলেন মাচাদো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ এএম 
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংগৃহীত ছবি
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল ট্রাম্পকে উপহার দেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের অঙ্গীকারের প্রতি সম্মান জানাতেই তিনি নোবেল মেডেলটি উপহার দিয়েছেন। তবে ট্রাম্প সেটি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে নরওয়ের নোবেল ইনস্টিটিউট জানিয়েছিল, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ কিংবা প্রত্যাহারযোগ্য নয়, অর্থাৎ পদকটির মালিকানা মাচাদোর কাছেই থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও মাচাদোর এটি ছিল প্রথম সরাসরি বৈঠক। প্রায় এক ঘণ্টাব্যাপী মধ্যাহ্নভোজ বৈঠক শেষে মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের একাধিক সিনেটরের সঙ্গে বৈঠক করেন।


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, এই বৈঠকের জন্য ট্রাম্প আগ্রহী ছিলেন। তবে তার মতে, স্বল্পমেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন এখনও মাচাদোর হাতে নেই। বর্তমানে ভেনেজুয়েলার ক্ষমতার বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন মাচাদো, যার লক্ষ্য ভবিষ্যৎ শাসনব্যবস্থায় নিজের অবস্থান নিশ্চিত করা।

এদিকে চলতি মাসে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে নেয়। এর ফলে দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি জানান, মাচাদো সিনেটরদের বলেছেন যে দমন-পীড়নের পরিস্থিতি এখনও মাদুরোর শাসনামলের মতোই রয়ে গেছে। একই সঙ্গে তিনি সম্ভাব্য নির্বাচন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।


/ইউএমএইচ



  বিষয়:   ট্রাম্প  মাচাদো  নোবেল পুরস্কার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: