৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তীব্র শীতে জবুথবু সারা দেশ। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশাও। দেশের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত

2026-01-16T12:15:01+00:00
2026-01-16T12:15:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ
সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ পিএম 
সংগৃহীত ছবি
তীব্র শীতে জবুথবু সারা দেশ। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশাও। দেশের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 


সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। 

এদিকে, সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ৩ জেলা  মৃদু শৈত্যপ্রবাহ  সর্বনিম্ন তাপমাত্রা  পঞ্চগড় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: